বিমানবন্দরে অক্ষয়পুত্রকে বাধা, ভিডিও ভাইরাল
<![CDATA[
বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। বিয়ে করেছেন বলি নায়িকা টুইঙ্কেল খান্নাকে। এ তারকা জুটির সুদর্শন পুত্র আরভ ভাটিয়া। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে আটকে দেয়া হয় তাকে।
মুম্বাই বিমানবন্দরে নিরাপত্তাকর্মীর অক্ষয়পুত্র আরভকে বাধা দেয়ার মুহূর্ত নেট দুনিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিও দেখে এই স্টারকিডকে কেন আটকে দেয়া হলো-এমন প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে।
স্টারকিডদের নিয়ে আগ্রহ বরাবরই বেশি দেখা যায় বলিউড ইন্ডাস্ট্রিতে। তাদের এক ঝলকের একটি ছবির জন্য মুখিয়ে থাকেন আলোকচিত্রীরা।
সম্প্রতি এমনই পরিস্থিতির সম্মুখীন হন অক্ষয়পুত্র আরভ। মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে আরভকে দেখামাত্রই ক্যামেরা তাক করেন সাংবাদিকরা। এমন সময় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শুরু করেন আরভের চেকিং পর্ব।
আরও পড়ুন: এবার লজ্জায় লাল হলেন উরফি
স্টারকিড বলে তাকে ছাড় দেয়া হয়নি। আরভও এতে মনোক্ষুণ্ন হয়নি। বরং ধৈর্যের সঙ্গে নিরাপত্তাকর্মীকে সাহায্য করেছে নিরাপত্তা সংক্রান্ত সব পরীক্ষা করে দেখার জন্য।
ভিডিওতে আরভের শান্ত মনোভাব অনেক নেটিজেনদেরই মন কেড়ে নিয়েছে। ভাইরাল হওয়া সে ভিডিওতে কেউ কমেন্টস করে লিখেছেন, আরভের কোনও হাব ভাব নেই। আবার কেউ লিখেছেন, ভীষণ মিষ্টি ও কিউট ছেলে।
বিশ বছরের এই তরুণ বিদেশে ফ্যাশন ডিজাইনারের ওপর পড়াশুনা করছেন। অভিনয় নয়, অন্য পেশাকেই বেছে নিতে চান আরভ। তাই ক্যামেরা থেকে নিজেকে দূরে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই স্টারকিড।
সূত্র: আনন্দবাজার
]]>




