বাংলাদেশ

বিমানবন্দরে শেখ হাসিনা-রেহানার আবেগঘন মুহূর্ত

<![CDATA[

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি লন্ডন স্টানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা বড় বোন শেখ হাসিনাকে রিসিভ করতে আসেন। এ সময় দুই বোন আবেগ আপ্লুত হয়ে পড়েন। একে অপরকে জড়িয়ে ধরেন। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই বোনের আবেগ জড়ানো একটি ছবি পোস্ট করা হয়েছে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ৪০ বছর ধরে আওয়ামী লীগের হাল ধরে আছেন। এছাড়া গত এক যুগ প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কিন্তু অদ্ভুত এক নির্মোহ জীবন শেখ রেহানার। তিনি নিজেকে রাজনীতিতে সক্রিয় দেখতে চান না। কিন্তু রাজনীতি তো তার রক্তের সঙ্গেই জড়িত। তার রাজনীতি হচ্ছে দেশপ্রেমের, মানবকল্যাণ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার। আর তাই তিনি বোন ও সন্তানদের নেপথ্যে থেকে সবাইকে সহযোগিতা করে যাচ্ছেন।

আরও পড়ুন: লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বড় বোন শেখ হাসিনাকে আগলে রাখা ছাড়া তার আর কিছুই চাওয়ার নেই শেখ রেহানার। এই বোনই তার মা, এই বোনই তার বাবা, এই বোনই তার অভিভাবক। শেখ হাসিনাও আদরে-মমতায় জড়িয়ে রাখেন শেখ রেহানাকে।

এদিকে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। লন্ডনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

বিভিন্ন কর্মসূচির পর আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই আনুষ্ঠানিকতার পর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন শেখ হাসিনা।

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ (বাংলায়) দেবেন। ২৪ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগদান শেষে তিনি দেশে ফিরে আসবেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!