বিনোদন

বিমান বাহিনীর ৫০তম নব বিমানসেনা প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

<![CDATA[

বাংলাদেশ বিমান বাহিনীর ৫০তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মৌলভীবাজারের শমশেরনগর রিক্রুটস ট্রেনিং স্কুলে (আরটিএস) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানবাহিনী শমশেরনগর রিক্রুটস ট্রেনিং স্কুলের আয়োজনে শমশেরনগর আরটিএস প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন রিক্রুট সার্জেন্ট জাহিদুল ইসলাম জিহাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তার বক্তব্যে বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ইতোমধ্যে বিমানবাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি।

আরও পড়ুন: বিমানবাহিনী এখন অনেক বেশি শক্তিশালী, আধুনিক ও চৌকস: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর এবং যুগোপযোগী প্রশিক্ষণ সুনিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু কমপ্লেক্স।

আরও উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান, এয়ার কমডোর মোহাম্মদ সাইফুদ্দিনসহ অনেকে।

এবারে ৫০তম রিক্রুট প্রশিক্ষণে নারী পুরুষ মিলে ৪৩৬ জন অংশ নিয়ে রিক্রুট সফলতা অর্জন করেন। তবে এবার শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিংয়ে সেরা রিক্রুট হিসেবে বিবেচিত হয়েছেন কর্পোরাল মো. তানভীন আলম জিদান, রিক্রুট সার্জেন্ট মো. কামরুজ্জামান। পরে কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!