বাংলাদেশ

বিয়ের পর প্রথম ক্যামেরার সামনে আথিয়া শেঠি

<![CDATA[

কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে ঘর বেঁধেছেন এই বলিউড সুন্দরী। বিয়ের পর প্রথমবারের মতো ক্যামেরায় ধরা দিলেন এই সদ্য বিবাহিতা।

সম্প্রতি প্রকাশ পাওয়া সেই ভিডিওতে দেখা যায়, একটি বিউটি সেলুন থেকে আথিয়া শেঠি বের হয়ে গাড়িতে উঠছেন, কোনও প্রকার না দাঁড়িয়ে একপ্রকার সাংবাদিকদের এড়িয়ে যান এই অভিনেত্রী।

নিজের গাড়ির দিকে এগোতে এগোতেই ক্যামেরাম্যানদের উদ্দেশে ধন্যবাদও বলতে শোনা গেল তাঁকে। গাড়িতে ওঠার আগে সেখানে উপস্থিত সকলের উদ্দেশে ‘বাই’ বলতেও শোনা যায় তাঁকে। তবে, ভিডিও দেখে খুশি নন নেটিজেনরা। কমেন্ট বক্সে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।অনেকেই অহংকারী বলছেন তাকে।

গত ২৩ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন আথিয়া শেঠি ও কে এলো রাহুল। বিয়ের অনুষ্ঠান হয়েছে সুনীল শেঠির খান্ডলার বাগানবাড়ি ‘জাহান’-এ। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকট বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন। সব মিলে তাদের সংখ্যা ছিল মাত্র ১০০ জন।

আরও পড়ুন: বাহুবলী-কেজিএফকেও টপকে গেল শাহরুখের ‘পাঠান’

বিয়ের অনুষ্ঠানে নো ফোন পলিসি রাখা হয়। একই সঙ্গে অতিথিদের অনুরোধ করা হয়েছে, বিয়ের অনুষ্ঠানের কোনও ছবি বা ভিডিও তাদের না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার।

আরও পড়ুন: দেহ ব্যবসার অভিযোগে সিনেমার কাহিনিকার গ্রেফতার

তবে সন্ধ্যার লগ্নে বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই  বিয়ের প্রথম ছবি নেটদুনিয়ায় শেয়ার করেন তারা। বিয়েতে বর-কনের সাজে ছিল স্নিগ্ধতার পরশ।

হালকা গোলাপি লেহেঙ্গায় অপরূপ সাজে সেজেছিলেন আথিয়া। সঙ্গে ছিল কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। বিয়েতে বর কেএল রাহুলকে দেখা গেছে সাদা রঙা শেরওয়ানিতে। পোস্ট করা বিয়ের ছবিতে আথিয়ার হাত শক্ত করে ধরে থাকতে দেখা গেছে কেএল রাহুলকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

 

 

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!