বিয়ের পর বাবা-মাকে ছেড়ে কি আলাদা থাকবেন দেব?
<![CDATA[
টালিপাড়ার মোস্ট অব দ্য ইলিজেবল ব্যাচেলর এখন অভিনেতা দেব। বর্তমানে মুক্তির প্রতীক্ষায় রয়েছে দেব অভিনীত ‘প্রজাপতি’ সিনেমাটি। তবে রুপালি পর্দায় দেবের ‘প্রজাপতি’ মুক্তি পেলেও জীবনে এখনও বিয়ের প্রজাপতির রং লাগেনি।
বিয়ের রঙে রাঙাতে কবে প্রজাপতি বিয়ের খবর নিয়ে দেবের জীবনে আসবে তা এখনও খোলাসা করেননি তিনি। তবে ব্যক্তি জীবনে রুক্মিণী যে তার জীবনে চলে এসেছে ভক্তরা অনেক আগেই এ অঙ্ক দুইয়ে দুইয়ে চার করে নিয়েছে।
কাকে বিয়ে করছেন দেব? সে বিষয়ে কোনো কথা না বললেও দেব জানান, ‘প্রজাপতি’ ছবির সঙ্গে মিল রয়েছে দেবের ভবিষ্যৎ পরিকল্পনার।
আপাতত বিয়ের কোনো প্ল্যান তার না থাকলেও ভবিষ্যতে তার জীবনে যে আসবে, তাকে দেবের বাবা মায়ের সঙ্গেই থাকতে হবে। তারা যেমন দেবের স্ত্রীকে ভালোবাসবেন, ঠিক তেমনি পরিবারের নতুন সদস্যও খেয়াল রাখবে গোটা পরিবারের।
আরও পড়ুন: নিন্দুকদের ওপর চটেছেন মিমি
এ বিষয়ে বেশ খোলামেলাই উত্তর দেন দেব। তিনি বলেন, ‘আমার বয়স এখন চল্লিশ। এ বয়সেও বাবা-মায়ের সঙ্গে থাকি। বিয়ের পরও তাই থাকব। যে আসবে সে আমাদের সকলের ভালবাসার মানুষ হবে, সকলকে ভালো রাখবে।’
আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চান এ অভিনেতা। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে দেব অভিনীত ‘প্রজাপতি’ সিনেমাটি। এ ছবি মুক্তির পরপরই দেব ব্যস্ত হয়ে পড়বেন নতুন ছবি ‘বাঘা যতীন’-এর শুটিং নিয়ে।
সূত্র: আনন্দবাজার
]]>




