বিয়ে করলেন ‘কাবিলা’ খ্যাত পলাশ
<
পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা রুম্মান মেহনাজ। গত বছরের নভেম্বরের দিকে পরিবারের কথায় নাফিসার সঙ্গে পরিচিত হন পলাশ। তখন জানতে পারেন, অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকে নাফিসা তাকে পছন্দ করতেন।
আরও পড়ুন: জয়-নিপুণের ‘ফুলের বাগানে সাপ’
পরিচয়ের কয়েক মাসে পর পলাশ-নাফিসার সখ্য বাড়তে থাকে। সেই সঙ্গে পূর্বপরিচিত থাকায় পলাশ তার বাবা মায়ের পছন্দেই নাফিসাকে বিয়ে করেন।
বিয়ের বিষয়টি জানিয়ে পলাশ সংবাদমাধ্যমকে বলেন, বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।

পলাশ আরও জানান, ঘরোয়া পরিসরে অনাড়ম্বর আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া কেউ ছিলেন না। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে তাদের।
পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও মনোযোগী। কয়েকটি টিভিসি, মিউজিক ভিডিও ও নাটক নির্মাণ করে প্রশংসা অর্জন করেছেন।
]]>




