বিরতি পেরিয়ে সরব হচ্ছেন জিম
<![CDATA[
এ সময়ের সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। শুরুটা তার মডেলিং দিয়ে। এরপর কাজ করেছেন নাটক-সিনেমায়। পড়াশোনার জন্য মাঝে অভিনয়ে বিরতি নিয়েছিলেন তিনি। সম্প্রতি বিরতি শেষে আবারও শোবিজ অঙ্গনে তার পথচলা শুরু করেছেন।
শোবিজ অঙ্গনে নিজেকে প্রমাণ করতে জিম ভর্তি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সুযোগ পেলেও তিনি অভিনয়ের টানে বেছে নেন জগন্নাথের নাট্যকলা বিভাগ।
আরও পড়ুন: সংসারজীবন নিয়ে অতিষ্ঠ সারিকা
জিম বলেন, পড়াশোনার জন্য দীর্ঘদিন অভিনয় করতে পারিনি। পড়াশোনা শেষ করেই নিজের চেনা জগতে নিজেকে প্রমাণ করতেই ফিরে আসা আমার। এখন থেকে নিয়মিত কাজ করব। তাই অভিনয় আরও শেখার জন্য নাট্যকলা বিভাগে ভর্তি হয়েছি। নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
আরও পড়ুন: শবনম ফারিয়ার সফল অস্ত্রোপচার
এ অভিনেত্রী আরও জানান, চরিত্রের প্রয়োজনে সবসময় অভিনয় করতে প্রস্তুত তিনি। পাশাপাশি চলচ্চিত্র ও নাটকে নিজেকে মেলে ধরতে যেকোনো সাহসী পদক্ষেপ নিবেন অভিনেত্রী।
]]>



