বিশ্বকাপের আগে ক্রিকেটারদের পরখ করে দেখছেন শ্রীরাম
<![CDATA[
এশিয়া কাপ ব্যর্থতার ময়নাতদন্ত করার আগেই ঢাক বাজছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। মিরপুরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এদিকে, সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে একদিন আগেই ঢাকায় পৌঁছেছেন জাতীয় দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। তার অধীনে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে তিনদিনের ক্যাম্প শুরু হয়েছে।
সামনে বিশ্বকাপ, তার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট। সমালোচনায় বিধ্বস্ত, আত্মবিশ্বাসও তলানীতে। এমন পরিস্থিতিতে বড় মিশনে নামতে হচ্ছে টাইগারদের। নিউজিল্যান্ডে ভাগ্য ফিরবে কি? সুদিনের আশায় নিউজিল্যান্ড সফরের আগে দেশের মাটিতে ছোট একটি ক্যাম্প আয়োজন করা হয়েছে। তবে একেবারে ক্যাম্প বলাও ভুল হবে। টি-টোয়েন্টি সক্ষমতার ক্রিকেটার খুঁজতে লম্বা বহর নিয়ে আয়োজন হচ্ছে ক্যাম্প।
আরও পড়ুন: কোচের নজর কাড়তে পারলে জায়গা হবে বিশ্বকাপ স্কোয়াডে
বিসিবি জানিয়েছে, ম্যাচ সিনারিওতে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিনদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০ পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বিসিবির এইচপি এবং বাংলাদেশ টাইগার্সের নির্বাচিত ক্রিকেটারদেরও ডাকা হয়েছে।
ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণার আগে প্রায় ৩০ ক্রিকেটারকে দেখতে চেয়েছেন নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। মূলত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের দেখতেই বেশি সংখ্যক ক্রিকেটারদের এই ক্যাম্পে ডাকা হয়েছে। যেখানে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনের মতো ব্যাটসম্যান রয়েছেন। বোলারদের মধ্যে হাসান মুরাদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, কামরুল ইসলাম রাব্বীরা আছেন।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ
তিন দিনের ক্যাম্পের পর ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর ঘোষণা হতে পারে ত্রিদেশীয় টুর্নামেন্টের চূড়ান্ত দল। এদিকে হাবিবুল বাশার জানিয়েছেন, ‘দল নিয়ে আমরা এখানো আলাপ-আলোচনার পর্যায়েই আছি। যারা আমাদের পরিকল্পনায় আছে, সবাইকে নিয়েই আলোচনা হচ্ছে। সেই আলাপ-আলোচনা এখনও আমরা শেষ করতে পারিনি। আলাপ-আলোচনা শেষ করতে পারলেই (টিম ম্যানেজমেন্টের সঙ্গে) দল দিয়ে দিব।’
৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ড সফরের আগে ঘোষিত মূল স্কোয়াড নিয়ে হবে অনুশীলন।
]]>




