খেলা

বিশ্বকাপের আগে নতুন কোচ নিয়োগ দিল ইরান

<![CDATA[

ইরানের কোচ দ্রাগান স্কোচিচকে নিয়ে অনিশ্চয়তা বাড়ছিল কদিন ধরেই। শেষ পর্যন্ত চাকরি হারালেন স্কোচিচ। তার বদলি হিসেবে কাতার বিশ্বকাপের জন্য দলের প্রধান কোচ করানো হয়েছে কার্লোস কুইরোজকে। এর আগে আট (২০১১-২০১৯) বছর ইরান জাতীয় দলকে কোচিং করিয়েছিলেন এই পর্তুগিজ কোচ।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইরান জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর প্রায় আড়াই বছরের এই মেয়াদে সাফল্যও অনেক পেয়েছেন স্কোচিচ। তার হাত ধরেই কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় দলটি। তার কোচিংয়ে ১৮ ম্যাচ খেলে ১৫টি জিতেছে দেশটি।

তারপরও বিশ্বকাপ শুরুর মাস দুই-এক আগেই স্কোচিচকে ছাঁটাইয়ের সিদ্ধান্তটা অবাকই করেছে সবাইকে। বিদায়বেলায় টুইটারে ৫৪ বছর বয়সী কোচকে ধন্যবাদ জানিয়েছেন ইরান জাতীয় দলের প্রেস অফিসার জামাত মোহামাদ। তিনি বলেন, ‘ইরান দলকে বিশ্বকাপের মূল পর্বে তুলতে অবদান রাখায় দ্রাগান স্কোচিচকে ধন্যবাদ। ফুটবল ফেডারেশনের নির্বাহী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, কাতার বিশ্বকাপে ইরান জাতীয় দলের কোচ হবেন কার্লোস কুইরোজ।’ 

আরও পড়ুন:  কাতার বিশ্বকাপ শেষ পগবার!

এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে ইরানের ডাগআউটে থাকবেন কুইরোজ। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে তার অধীনেই খেলেছিল দলটি।

আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে ইরান। গ্রুপের অন্য তিন দল হচ্ছে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ওয়েলস।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!