খেলা

বিশ্বকাপের আগে ভারতশিবিরে বড় দুঃসংবাদ

<![CDATA[

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ভারত। ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন দলের সেরা বোলার জসপ্রিত বুমরাহ।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বকাপ থেকে বুমরাহর ছিটকে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

বেশ কিছুদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন বুমরাহ। ইনজুরির কারণে দলের সঙ্গে ছিলেন না এশিয়া কাপেও। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে দলে ফিরলেও, সে ফেরা স্থায়ী হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেই আবার চোটে পড়েন বুমরাহ।

আরও পড়ুন: হাসপাতালে নাসিম, বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে অনুশীলনের সময় তিনি পিঠে পুরনো ব্যথা অনুভব করেন। এরপর পরীক্ষা করে জানা যায়, তার ইনজুরির মাত্রা ইতোমধ্যে গুরুতর আকার ধারণ করেছে। তাকে অন্তত মাঠের বাইরে থাকতে হবে ৪-৬ মাস। ফলে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে থাকা হচ্ছে না বুমরাহর।

এর আগে বুমরাহকে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ভারত। তার অনুপস্থিতি বিশ্বকাপে রোহিতদের ভালোই ভোগাবে।  

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!