খেলা

বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিং প্রকাশ, ব্রাজিলের পেছনে আর্জেন্টিনা

<![CDATA[

কাতার বিশ্বকাপের আগে সবশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে পরিবর্তন এসেছে কেবল একটি। ৭ থেকে একধাপ উপরে উঠেছে ইতালি, স্পেন নেমে গেছে একধাপ নিচে। আগের মতোই ব্রাজিল সবার শীর্ষে ও আর্জেন্টিনা সেরা তিনে রয়েছে।

ছয়ে থাকা ইতালির ফিফা র‌্যাঙ্কিং পয়েন্ট এখন  ১৭২৬.১৪। অন্যদিকে ছয় থেকে সাতে নেমে যাওয়া স্পেনের পয়েন্ট ১৭১৫.২২। যথারীতি সবার শীর্ষে আছে ব্রাজিল, তাদের পয়েন্ট ১৮৪১.৩, দুইয়ে থাকা বেলজিয়ামের পয়েন্ট ১৮১৬.৭১, তিনে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৭৭৩.৮৮, চারে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৭৫৯.৭৮ ও পাঁচে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৭২৮.৪৭।

আরও পড়ুন: মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের বিশাল জয়

পরিবর্তন এসেছে ১২, ১৩, ১৪, ১৫ ১৬তম স্থানে থাকা দলগুলোরও। ১৫তম স্থান থেকে ১২তম স্থানে চলে এসেছে লুকা মদরিচের ক্রোয়েশিয়া। তাদের বর্তনাম পয়েন্ট ১৬৪৫.৬৪। এর আগে ১২তম স্থানে থাকা মেক্সিকো ১৬৪৪.৮৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে একধাপ নিচে। যুক্তরাষ্ট্র আছে ছিল ১৪তম স্থানে, এখন তাদের অবস্থান ১৬-তে। সুইজারল্যান্ড একধাপ এগিয়ে এখন ১৫তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হওয়াদের মধ্যে আরও আছে, ইরান,, সার্বিয়া, মরক্কো কোস্টা রিকা, রাশিয়া, হাঙ্গেরি, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, মিশর, স্কটল্যান্ড, কানাডা, প্যারাগুয়ে, আইভরি কোস্টসহ বেশ কয়েকটি দল। অবনিত হওয়াদের মধ্যে আছে পেরু, সুইডেন, নাইজেরিয়া, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, নরওয়েসহ অনেকগুলো দল।

আরও পড়ুন: অভিষেকেই হ্যাটট্রিক বাংলাদেশের তৃষ্ণার

সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের মতোই আছে ১৯২তম স্থানে। লাল সবুজদের পয়েন্ট ৮৮৪.৪৫।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!