বাংলাদেশ

বিশ্বকাপের আগে শেষবার মাঠে নামছে আর্জেন্টিনা

<![CDATA[

বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। আগামী বুধবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দেশটির বিপক্ষে খেলতে নামবে মেসি-ডি মারিয়ারা।

জানা গেছে, আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদিও ভ্রমণ ক্লান্তি এড়াতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন চেয়েছিল ম্যাচটি কাতারের দোহায় খেলতে। তবে শেষ পর্যন্ত আবুধাবিতেই ম্যাচটি হচ্ছে।

বিশ্বকাপের আগে সবশেষ ম্যাচে দলের সব তারকা ফুটবলার নিয়েই খেলতে নামবে আর্জেন্টিনা।

এদিকে, বেশ কয়েকটি দল বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও এখনও করেনি লিওনেল স্ক্যালোনির দল। জানা গেছে, বেশ কয়েকজনের চোট শঙ্কা থাকায় বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেননি আর্জেন্টাইন কোচ। দল ঘোষণার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। ফিফার ঘোষণা অনুযায়ী, ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড বেছে নেয়ার জন্য দলগুলো সময় পাবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। তার পরদিন অর্থাৎ ১৫ নভেম্বর ফিফা সব দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করবে।

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৪৬ জনের প্রাথমিক দল কাটছাঁট করে ৩১ জনে এনেছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। এদিকে টিওয়াইসি স্পোর্টসের খবর, আর্জেন্টিনার স্কোয়াড আরও ছোট হয়ে এসেছে। ৩১ সদস্যের দল নেমে এসেছে ২৭ জনের স্কোয়াডে।

আরও পড়ুন: আর্জেন্টিনার ২৮ ফুটবলার চূড়ান্ত, বাদ পড়ছেন কোন দুইজন?

শেষ মুহূর্তে ছিটকে গেছেন জিওভান্নি লো সেলসো। এখনও ভাবনায় আছেন রোমার ফরোয়ার্ড পাওলো দিবালা। এদিকে লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে আর্জেন্টিনার কোচিং স্টাফ এরই মধ্যে কাতারে পৌঁছে গেছে, সঙ্গে একমাত্র খেলোয়াড় গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। জানা গেছে, বিশ্বকাপে আর্জেন্টিনা দল থাকবে কাতার বিশ্ববিদ্যালয়ে। সেখানেই উঠেছেন স্ক্যালোনি ও তার দল।

আগামী সপ্তাহে বেশিরভাগ খেলোয়াড় কাতারে পা রাখতে শুরু করবেন। ১৬ নভেম্বর আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেসিরা। 

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!