বিনোদন

বিশ্বকাপের কাকতালীয় সংখ্যা ৩৬!

<![CDATA[

কাতারের লুসেল স্টেডিয়ামে যেন ৩৬ সংখ্যার জয় জয়কার। এদিন এই স্টেডিয়ামই এমন এক ইতিহাসের সাক্ষী হলো যাদের সঙ্গে জুড়ে আছে ৩৬ সংখ্যাটি।

রোববার ( ১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালের ম্যাচে ৩৬ সংখ্যার সঙ্গে জুড়ে ছিল ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আর বিশ্বের জনপ্রিয় দল আর্জেন্টিনার নামটি।

অবাক করার বিষয় হলো এই আর্জেন্টিনা দল আর দীপিকার সঙ্গে ৩৬ সংখ্যাটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু কীভাবে? সেই প্রশ্ন হয়তো এখন সবার মনেই উঁকি দিয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপের মঞ্চের অভিজ্ঞতা জানালেন দীপিকা

এবার একটু খেয়াল করে দেখলেই দেখবেন, এ বছরের খেলা বাদ দিয়ে আর্জেন্টিনা এ পর্যন্ত দুইবার বিশ্বকাপ চাম্পিয়ন জয়ী ছিল।

১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা।  এরপর দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বাদ পায় আর্জেন্টাইনরা। এরপর ১৯৯০ ও ২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপাবঞ্চিত হয়েছিলেন তারা।

ম্যারাডোনা বিশ্বকাপ উপহার দিয়ে যাওয়ার পর ৩৬ বছরে কেটে যায়। শিরোপার এই খরা কাটাল দীর্ঘ ৩৬ বছর পর। লিওনেল মেসি তার পায়ের জাদুতে কাতার বিশ্বকাপের ফাইনালে জিতে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় এ বছর। এর মাধ্যমে ৩৬ বছর পরেই যেন নতুন ইতিহাস গড়ল আর্জেন্টাইনরা।

অন্যদিকে দীপিকাও যেন আটকিয়ে এই ৩৬-এই। ভারতীয় এই লাস্যময়ী অভিনেত্রীর জন্ম ১৯৮৬ সালের ৫ জানুয়ারি। এ হিসেবে এখন তার বয়স চলছে ৩৬ বছর।

আরও পড়ুন: ‘অ্যাভাটার’ দেখতে গিয়ে হলেই দর্শকের মৃত্যু!

এই ৩৬ বছর বয়সেই তিনি ফিফার মঞ্চে পেলেন এবারের ট্রফি উন্মোচনের সেরা সুযোগ। লুসেল স্টেডিয়ামে রোববার (১৮ ডিসেম্বর) ভারতীয় এবং আন্তর্জাতিক উভয়দিক থেকে প্রথম অভিনেত্রী হিসেবে ‘ওয়ার্ল্ড কাপ আনভেইল’ এর মতো সম্মানজনক এ দায়িত্ব পালন করেন তিনি। তাই ৩৬-এই যেন এবারের বিশ্বকাপের জয়জয়কার তা বলাই যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!