বাংলাদেশ

বিশ্বকাপের স্বপ্ন বুনছেন রোনালদোপ্রেমী সানজিদা

<![CDATA[

সাফ জয়ের পর এবার বিশ্বকাপে খেলার স্বপ্ন বুনছেন উইঙ্গার সানজিদা আকতার। সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে প্রস্তুত তিনি। ঘরোয়া লিগে আবাহনী-মোহামেডানের মত ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান সানজিদার। ঐতিহ্যবাহী ক্লাবগুলো এগিয়ে এলে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে নারীদের লিগে। এমনটাই জানান সাফজয়ী এই তারকা। কাতার বিশ্বকাপে সানজিদার প্রিয় দল ব্রাজিল। স্বপ্ন দেখেন একদিন দেখা হবে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে।

একটা স্ট্যাটাসে হয়েছে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ। ছাদখোলার বাসে চড়ে তিলোত্তমা নগরী ঢাকার রাজপথে রাজার মত ঘুরেছেন সাফজয়ী নারী ফুটবলাররা। প্রিয় সতীর্থদের জন্য এমন একটি ক্ষণ তৈরি করতে পেরে রোমাঞ্চিত সাফজয়ী উইঙ্গার সানজিদা আকতার।

স্বপ্ন দেখতে নেই মানা। সাফের সীমানা ছাড়িয়ে সানজিদাদের চোখ এবার এশিয়ার মঞ্চ সেরা হওয়া। সুযোগ-সুবিধা পেলে বাংলাদেশের এই মেয়েরা একদিন বিশ্বকাপ ফুটবল খেলতে পারবে বলেও আত্মবিশ্বাস সানজিদার।

আরও পড়ুন:নারীদের সাফ জয়ের ‍কৃতিত্ব কেবল বাফুফের: সালাউদ্দিন

তিনি বলেন, ‘আমার ছোট্ট একটা কথায় যে এত বড় উপহার পাব, এটা কখনো ভাবতেই পারিনি। এশিয়ায় ভালো কিছু করতে চাই, আর এশিয়ায় ভালো করলে আমরা ওয়ার্ল্ড কাপেও চান্স পাব। ‘

এত বড় সাফল্যের পরেও, একটা আক্ষেপ সানজিদার। এখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি নারীদের ফুটবল লিগ। নারীদের ফুটবলে বিনিয়োগ করতে চায়না দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী-মোহামেডান। এমন সাফল্যের পর তার চাওয়া একটাই। ছেলেদের মত নারীদের লিগেও আসবে বড় ক্লাবগুলো।

সানজিদা বলেন, ‘আমরা চাই যে, প্রফেশনাল প্রত্যেকটা ক্লাব আসুক। আসলে আমরা যারা খেলোয়াড়রা আছি, তারা খেলার সুযোগ পাব। যারা পারফরম্যান্স দেখানোর সুযোগ পাচ্ছে না, তারা সুযোগ পাবে নিজেদের প্রমাণের। ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাবে। দেশের জন্যও ভালো হবে।’

আরও পড়ুন:সাফজয়ীদের চুরি হওয়া অর্থ দিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান

সামনেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ। সানজিদার প্রিয় দল ব্রাজিল। স্বপ্ন দেখেন, একদিন দেখা হবে ক্রিস্টিয়ানো রোনালদোরে সঙ্গেও।

তিনি বলেন, ‘ব্রাজিল সাপোর্ট করতাম অনেক ছোটবেলায়, যখন সাত গোল খেল (২০১৪ এর সেমিফাইনালে জার্মানির বিপক্ষে) তখন সবাই আমাকে অনেক ক্ষ্যাপাইত। এখন আর কোন দলকে সাপোর্ট করি না, শুধু রোনালদোকে সাপোর্ট করি। তার খেলা আমার ভালো লাগে। তার স্ট্যাইল, সবকিছুই আমার ভালো লাগে।’

সাফ জয়ের পর থেকেই পুরস্কারের বন্যায় ভাসছেন সানজিদারা। এবার সেনাবাহিনী তাদের দিয়েছে এক কোটি টাকা। এ খবরে দারুন খুশি সানজিদা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!