বিশ্বকাপ থেকে বাদ গেল যারা
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা শেষের পথে। এখন পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করেছে দুটি দল, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সুপার টুয়েলভ থেকে বাদ পড়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও নেদারল্যান্ডস।
সেমিফাইনালের টিকিট যারা পেয়েছে, সেই নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সুপার টুয়েলভের ১ নম্বর গ্রুপের। ২ নম্বর গ্রুপ থেকে এখনও কেউ সেমিফাইনাল নিশ্চিত না করলেও বাদ পড়েছে নেদারল্যান্ডস। এই গ্রুপ থেকে বাকি পাঁচ দলের সামনেই সুযোগ রয়েছে শেষ চারে যাওয়ার। যদিও পাঁচ দলের যে কোনো দুটির সেমির টিকিট অনেক যদি-কিন্তুর ওপর নির্ভরশীল।
আরও পড়ুন: সেমিফাইনালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিদায়
১ নম্বর গ্রুপ থেকে বাদ পড়াদের মধ্যে অস্ট্রেলিয়া ৫ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছিল। ইংল্যান্ডের সমান ৭ পয়েন্ট থাকা সত্ত্বেও তারা রানরেটে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। শ্রীলঙ্কা জিতেছিল ২ ম্যাচ। অন্য দুই দলের মধ্যে আয়ারল্যান্ড একটি ম্যাচ জিতলেও আফগানিস্তান কোনো জয়ই পায়নি, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় ২ পয়েন্ট পায় তারা।
আরও পড়ুন: মাহমুদউল্লাহর জায়গা নেয়া রাব্বি কী করেছেন
অন্যদিকে ২ নম্বর গ্রুপে প্রত্যেকটি দলই অন্তত একটি করে ম্যাচ জিতেছে। সর্বনিম্ন একটি করে জয় পাওয়া জিম্বাবুয়ে পাকিস্তানকে ও নেদারল্যান্ডস জিম্বাবুয়েকে হারায়। এই গ্রুপ থেকে সর্বোচ্চ ৩টি ম্যাচ জিতেছে ভারত। ২টি করে জয় আছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তানের।
]]>




