বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শাবিপ্রবির অধ্যাপক আখতারুল

<![CDATA[

প্রথমবারের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস (রাবি), অধ্যাপক ড. মো. আব্দুস সালাম (বাকৃবি), অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী (বুয়েট), অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ (জাবি), অধ্যাপক আবদুল হক (চবি)।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর (নোবিপ্রবি), মহাসচিব পদে অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া (ঢাবি), যুগ্ম মহাসচিব পদে অধ্যাপক ড. মো. আবদুর রহিম (ঢাবি), ড. মো. আব্দুল কাইউম (ববি), সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ (সিকৃবি), শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে অধ্যাপক ড. মো. সুজন আলী (জাককানইবি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন (ইবি),  প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক পদে সাব্বীর আহমেদ চৌধুরী (বেরোবি) নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: শিক্ষায় বৈষম্য দূর ও জাতীয়করণের দাবি

এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান (ঢাবি), অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান (জবি), অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত (রুয়েট), অধ্যাপক ড. মো. আব্দুল হাসিব (খুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন (চভেএসাবি), অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ (যবিপ্রবি), ড. মো. নাজমুস সালেকান (মাভাবিপ্রবি)।

অন্যদিকে গঠনতন্ত্রের ৩ (ঘ) অনুযায়ী বিদায়ী নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত না হওয়ায় পূর্ববর্তী কমিটির সভাপতি অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী এ কমিটিতে নির্বাহী সদস্য থাকবেন। তবে তার ভোটাধিকার থাকবে না।

গত ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে (ঢাবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ২০২২- ২০২৩ এর কার্যকরী নির্বাচন অনুষ্ঠিত হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!