বিশ্বমন্দায়ও রেকর্ড মুনাফা তুলল যে প্রতিষ্ঠান
<![CDATA[
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও উর্ধ্বমুখী জীবনযাত্রার ব্যয়ে মধ্যেও বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রতিষ্ঠান এলভিএমএইচ টানা দ্বিতীয় বছরের মতো রেকর্ড মুনাফা করেছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বড়দিন ও নতুন বছরের ছুটির কেনাকাটার মৌসুমে ব্যাপক হারে বেচাবিক্রি করেছে বিশ্বের বৃহত্তম বিলাসবহুল গ্রুপ। টানা দ্বিতীয় বছর প্রতিষ্ঠান রেকর্ড পরিমাণে পণ্য বিক্রি করেছে।
এলভিএমএইচ বলেছে, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও উচ্চ জীবনযাত্রার ব্যয়ের সত্ত্বেও টানা দ্বিতীয় বছর রের্কড রাজস্ব আয় ও মুনাফা হয়েছে।
গত বছরের শেষ ৩ মাসে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে ৯ শতাংশ। এতে গত বছর তাদের বিক্রি প্রায় ২৫ বিলিয়ন ডলারে পৌঁছে যায়।
যদিও ‘জিরো কোভিড নীতির’ কারণে চীনের বাজারে তেমন একটা সুবিধা করতে পারেনি এলভিএমএইচ, তবে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের বাজার থেকে ক্ষতি পুষিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: কে এই নতুন শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট?
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ কঠোর কোভিড নীতি মেনে চলায় এশিয়ার বাজারে প্রথম নয় মাস এলভিএমএইচের বিক্রি ২০ শতাংশ কমে যায়। তবে এলভিএমএইচের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্ট চীনের বাজার পুনরূদ্ধারের আশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমাদের আত্মবিশ্বাসী হওয়ার কারণ আছে। চীনের বিষয়ে আমরা প্রকৃতপক্ষে আশাবাদী।’
ম্যাকাও স্টোরের বিক্রি বাড়ার দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমরা ব্যবসায় ফিরে এসেছি, চীনা ক্রেতারা কেনাকাটা করছেন।’
এলভিএমএইচ ব্র্যান্ডের মধ্যে রয়েছে টিফিনিস, ক্রিশ্চিয়ান ডিওর, সেফোরা ও হেনেসি। তবে এ ব্র্যান্ডের ডিজাইনার লেবেল লুই ভিটন অত্যাধিক ভালো ব্যবসা করেছে। এর আয় প্রথমবারের মতো ২১ দশমিক ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। লেবেলটি সম্প্রতি জাপানি সমসাময়িক শিল্পী ইয়ায়োই কুসামার সঙ্গে একটি নতুন চুক্তি করেছে।
বিশ্লেষকরা বলছেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও আগামী বছরে বিলাসবহুল পণ্যের বাজার কম করে হলেও ৩ থেকে ৮ শতাংশ বাড়বে বলে অনুমান করা হচ্ছে।’
]]>




