খেলা

বিশ্ব নেতাদের পদচারণায় মুখরিত লন্ডন

<![CDATA[

রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পুরো বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের পদচারণা এখন পুরো লন্ডন নগরীতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই শোকের অনুষ্ঠানে যোগ দিতে এখন রানির শহরে।

রোববার (১৮ সেপ্টেম্বর) তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে ওয়েস্ট এন্ড এর ঐতিহাসিক ল্যাঙ্কাস্টার হাউজে যান। সেখানকার শোক বইয়ে স্বাক্ষর করেন।

সংক্ষিপ্ত স্মৃতিচারণে প্রধানমন্ত্রী বলেন, তার পরিবার সবসময়ই রানিকে সম্মান জানিয়ে এসেছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারও স্বাক্ষর করেন শোক বইয়ে।

এর আগে, রানি দ্বিতীয় এলিজাবেথ এর শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন বৃটিশ সিংহাসনের নতুন রাজা তৃতীয় চার্লস।

আরও পড়ুন: রানির রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার

বাকিংহাম প্যালেস থেকে বাংলাদেশের জনগণের প্রতিও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃটিশ রাজপরিবার।

রানি দ্বিতীয় এলিজাবেথ এর প্রয়াণে শোকেই যেন নুয়ে পড়েছে পুরো বৃটেনের মানুষ। সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির শেষকৃত্যের মাধ্যমে রাজকীয় পরিবারের এই অন্যতম সদস্যকে চিরতরে বিদায় জানাবেন পৃথিবীর মানুষ।

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের ৫০০ জন সম্রাট, রাজা, রানি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্য নেতারাও উপস্থিত থাকবেন। আর তাই নিরাপত্তার বিষয়টিকে দেখা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। পুলিশের পাশাপাশি কাজ করছে লন্ডনের নগর প্রশাসনও।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!