বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মারধর করে টাকা ছিনতাই, হুমকি

<![CDATA[

রংপুর মহানগরীর এরশাদনগরে এক বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলা চালিয়ে ৩ লাখ টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। হামলা শিকার মনু মিয়া বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারা।

স্বজনরা জানান, এরশাদনগরের এক ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের সন্তান দিনমজুর মনু মিয়া। শনিবার (১৫ অক্টোবর) বাড়ি বানাতে স্থানীয় একটি ব্যাংক থেকে ৩ লাখ ঋণ নেন তিনি। ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে প্রতিবেশী জসিমের দোকানে গিয়ে টাকা বাঁধার জন্য অব্যবহৃত কাগজ চাইলে জসিম প্রথমে তা দিতে অস্বীকার করেন এবং একপর্যায়ে মনু মিয়ার ওপর হামলা করে তার টাকা ছিনিয়ে নেন।

এ সময় তাকে বাঁচাতে মনু মিয়ার স্ত্রী-সন্তান ছুটে আসলে তাদেরকেও মারধর করা হয়। হামলায় মনু মিয়া গুরুতর আহত হয়েছেন। তার মাথায় ৯টি সেলাইয়ের প্রয়োজন পড়েছে বলেও জানান মনু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম।

মনু মিয়ার স্ত্রী মরিয়ম বলেন, হামলাকারীরা আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে নানা হুমকি-ধামকি দিয়েছে। আমরা খুব ভয়ে আছি। আমরা মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য হওয়ায় আমাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। তারা বলেছে, যদি থানায় যাই তবে তারা আমাদের দেখে নেবে।

 

আরও পড়ুন : রংপুর বিভাগীয় সদর দফতরে অগ্নিকাণ্ড

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, মনু মিয়া একজন দিনমজুর। তার মত একজন সহজ সরল মানুষকে কিছু প্রভাবশালী যেভাবে হামলা চালিয়েছে তাতে আমরা তীব্র নিন্দা জানাই। এছাড়া তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়া হয়েছে যেটা তার বাড়ি বানানোর জন্য ঋণ নেয়া হয়েছিল। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা সংগঠনের পক্ষ থেকে দাবি জানাই প্রশাসনের সংশ্লিষ্টরা বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেবে না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!