খেলা

বৃহস্পতিবার রোহিত-কোহলিদের সঙ্গে বৈঠকে বসবে বোর্ড

<![CDATA[

চলতি বিশ্বকাপ থেকে বিদায়ের পরই ভারতীয় ক্রিকেট বোর্ড কষছে নানান হিসাব-নিকাষ। পরবর্তী বিশ্বকাপে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, এসবই এখন ঘুরছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের মাথায়। এক সংবাদমাধ্যমে জানা গেছে, আগামী দিনের রূপরেখা তৈরি করতে বোর্ড কর্তারা কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং সাবেক অধিনায়ক বিরাট কোহলির মতামত চেয়েছে।

বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এই তিনজনের সঙ্গে বৈঠক করবে বোর্ড কর্তারা। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর কোচ দ্রাবিড় এবং দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলে এবং তাদের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। 

আরও পড়ুন: ভারত-পাকিস্তানের পার্থক্য তুলে ধরলেন হেইডেন 

বোর্ড কর্তা বলেছেন, ‘টি-টোয়েন্টি দলের ভবিষ্যতের রোডম্যাপ ঠিক করতে আমরা একটি বৈঠক ডেকেছি। আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। কোচ এবং সিনিয়র ক্রিকেটারদের মতামত শুনতে চাই আমরা। তারপর বোর্ডের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল ভারত। শুরুতেই পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করা ভারত পরবর্তীতে শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ছাড়া সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিত টিকিট কাটে। তবে সেমিফাইনালেই ইংল্যান্ড বধে কাটা পড়ে রোহিতের দল। দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে তারা হারায় ১০ উইকেটে। 

এর পরই নানান সমালোচনার মুখে পড়ে ভারতের ক্রিকেটাররা। অনেকেই বলতে থাকে নতুনদের সুযোগ দিতে। আবার অনেকেই বলছেন ভুল পরিকল্পনার কারণেই সেমিফাইনালে এমন অবস্থা হয়েছে ভারতের। 

আরও পড়ুন:  পানির দরে বিশ্বকাপ ফাইনালের টিকিট বিক্রি করছে ভারতীয়রা

তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া বৈঠকের পরই জানা যাবে কোচ দ্রাবিড়ের মতামত। আর ক্রিকেটারদের পারফরম্যান্স বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড কর্তারা। অনেকেই ধারণা করছে, বদল হতে পারে জাতীয় নির্বাচক কমিটির।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!