বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রী করোনা পজিটিভ
<![CDATA[
ভারত থেকে করোনা পজিটিভ হয়ে সাদ্দাম শেখ (১৯) নামে এক যুবক দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি দেশে ফেরেন।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় সাদ্দাম করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে তাকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি করা হয়।
সাদ্দাম হোসেন খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা। টুরিস্ট ভিসা নিয়ে ভারতে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: করোনার নতুন ধরন বিএফ-৭ আরও বেশি ভয়ানক
এ বিষয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী বলেন, ‘সম্প্রতি কয়েকটি দেশে করোনার নতুন ধরন দেখা দেয়ায় সরকারের নির্দেশনায় ভারত ফেরত সন্দেহভাজন যাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা আবার শুরু করা হয়। এ সময় সাদ্দাম করোনা পজিটিভ আসে। এর পরেই তাকে আইসোলেশনে নেয়া হয়েছে। তবে তার করোনার নতুন ধরন বিএফ.৭ সংক্রমিত কি না, তা পরীক্ষা করা হবে কিনা এ বিষয়ে কিছু জানাতে পারেননি।
]]>




