খেলা
বেনাপোল বন্দরে ট্রাকচাপায় ভারতীয় চালক নিহত
<![CDATA[
রাস্তা পারাপারের সময় বেনাপোল বন্দর সড়কে বাংলাদেশি একটি ট্রাকের চাপায় ভারতীয় এক ট্রাকচালক নিহত হয়েছেন।
রোববার (১৬ অক্টোবর) সকাল ৭টায় বেনাপোল বন্দর প্রশাসনিক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভারতীয় ট্রাক চালকের নাম সায়ম সুন্দর।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাকটি বেনাপোল বন্দরে প্রবেশের সময় ভারতীয় ট্রাকচালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই চালক মারা যান।
আরও পড়ুন: মসজিদে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
]]>




