বাংলাদেশ

‘বোধ’-এর অভিজ্ঞতা খুব ভালো: স্পর্শিয়া

<![CDATA[

এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অনন্য মামুন পরিচালিত শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ নামে একটি সিনেমা মুক্তির পর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। সম্প্রতি ওয়েব ও পর্দা দুই মাধ্যমেই ফিরেছেন তিনি।

সম্প্রতি তার অভিনীত ‘বোধ’ নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। শহুরে গল্পের এ ওয়েব সিরিজ নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এ সিরিজে অর্চিতা স্পর্শিয়াকে টিনেজ এবং মধ্যবয়সী দুই চরিত্রে দেখা যাবে।

‘বোধ’ নিয়ে স্পর্শিয়া জানান, বোধের অভিজ্ঞতা ভীষণ ভালো। এই ওয়েব সিরিজে কাজ করার সুযোগে পুরো টিমের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে তার। পারভিন চরিত্রে কাজ করেছেন, যেখানে তাকে দুই বয়সে দেখানো হয়েছে।পারভিন এমন একটা চরিত্র, যে সবাইকে ভালোবাসতে জানে।

আরও পড়ুন: বুবলীকে নিয়ে ইলোরা গহরের বিস্ফোরক মন্তব্য!

অন্যদিকে এ অভিনেত্রীর সরকারি অনুদানের ‘ফিরে দেখা’ নামে একটি সিনেমা মুক্তি দেয়ার কথা রয়েছে চলতি বছরের ডিসেম্বরে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী রোজিনা।

২০১১ সালে মডেলিং ও বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন স্পর্শিয়া। ২০১৯ সালে অভিষেক করেন চলচ্চিত্রে। বর্তমানে ছোট-বড় দুই পর্দাতেই সমানে কাজ করছেন এই অভিনেত্রী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!