খেলা

ব্রহ্মাস্ত্রর প্রথম দিনের আয় ৭৫ কোটি রুপি!

<![CDATA[

প্রি বুকিংয়েই ‘ব্রহ্মাস্ত্র’ প্রায় ২৩ কোটি টাকা ব্যবসা করেছে। প্রথম দিনে এই ছবি ৭৫ কোটি টাকা আয় করেছে, যা বর্তমান সময়ে মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির থেকে অনেকটাই বেশি। ব্রহ্মাস্ত্র ১ এই ইঙ্গিত দিয়েছে যে পার্ট ২-এ কে থাকবে! তবে দ্বন্দ্ব হলো, বিশেষ চরিত্রে কাকে দেখা যাবে–রণবীর সিং নাকি হৃতিক রোশন?

দীর্ঘ পাঁচ বছর পর ৯ সেপ্টেম্বর মুক্তি পায় অয়ন মুখার্জি পরিচালিত রণবীর-আলিয়া অভিনীত চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’। চলচ্চিত্রটি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও বক্স অফিস রিপোর্ট বলছে, এ ছবির হাত ধরেই বলিউডে ফিরছে সুদিন। চলচ্চিত্রটির বাজেট ৪০০ কোটি রুপির বেশি, তাই ব্যবসা নিয়ে প্রথম থেকেই চিন্তিত প্রযোজক করণ জোহর। তবে ছবির প্রচারে কোনো কমতি রাখেননি তিনি। সারা দেশেই প্রচার চালিয়েছে ছবির পুরো টিম। প্রথম দিনে এই ছবি ৭৫ কোটি রুপি আয় করেছে, যা বর্তমান সময়ে মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির থেকে অনেকটাই বেশি।

পরিচালক অয়ন মুখার্জির এ ছবি ঘিরে প্রথম থেকেই উত্তেজনা তুঙ্গে। প্রি বুকিংয়েই এ ছবি প্রায় ২৩ কোটি রুপি ব্যবসা করেছে। তার মধ্যে প্রথম দিনেই প্রি বুকিং হয়েছে ১১ কোটি রুপির টিকিট।

বিশ্বজুড়ে ৮ হাজার ৯১৩টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র ট্রিলজির প্রথম সিনেমা, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। প্রথম দিন এই ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। প্রথম দিনই সব হলে প্রায় ৪০ শতাংশ দর্শক হাজির হয়েছেন। কারোর মতে, মুখার্জির ছবিটি টেক্কা দিতে পারে হ্যারি পটার বা মার্ভেল স্টুডিওর যেকোনো ছবিকে। কারো মতে, আলিয়া-রণবীরের প্রেমকাহিনি ছাপিয়ে গেছে এই ছবির মূল গল্পকে।

আলিয়া ও রণবীর ছাড়াও ছবিতে বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়। একটি ক্যামিও চরিত্রে দেখা গেল শাহরুখ খানকে। ভিএফএক্স ও ভিজুয়াল স্পেকটেকলে এই ছবি ইতিহাস রচনা করেছে–এমনটাই বলছেন সমালোচক থেকে দর্শক। এর আগে কোনো হিন্দি ছবিতে এই মানের ভিজুয়াল ইফেক্ট দেখা যায়নি বলেই দাবি নেটপাড়ার একাংশের। হিন্দির পাশাপাশি ইংরেজি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালমে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’।

‘ব্রহ্মাস্ত্র পর্ব ১: শিবা’-তে জানা গেল এই ছবির দ্বিতীয় পর্বের নাম। এই ট্রিলজির দ্বিতীয় পর্বের নাম হতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র পর্ব ২: দেব’। প্রথম ছবিতেই দেব চরিত্রটিকে প্রতিষ্ঠা করেছেন পরিচালক। কে এই দেব? তা নিয়ে এরই মধ্যে জল্পনা চলছে। মুখ দেখা না গেলেও ছবিতে তার চেহারা স্পষ্ট। সেই থেকেই দর্শকের অনুমান যে, এই চরিত্রে দেখা যাবে রণবীর সিং-কে।

তবে বলি ইন্ডাস্ট্রির গোপন খবর–এই চরিত্রের অফার করা হয়েছিল হৃতিক রোশনকে। রণবীর না হৃতিক–কাকে দেখা যাবে দেবের চরিত্রে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। শিবার মতোই তারও অনেক বিশেষ ক্ষমতা রয়েছে। ব্রহ্মাস্ত্র হাসিল করে সে-ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হতে চায়।

সূত্র: জি ২৪ ঘণ্টা

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!