Feni (ফেনী)ফেনী

ব্রাজিলের জয়ে ফেনীতে সমর্থকদের বাঁধভাঙা জোয়ার

ফেনী | তারিখঃ December 5th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 20 বার

শহর প্রতিনিধি->>

কাতার বিশ্বকাপ ফুটবলে দক্ষিন কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়াটার ফাইনালে খেলা নিশ্চিত করে ব্রাজিল। এতে ফেনীতে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা খেলা শেষ হওয়ার পর আতশবাজি, নাচ-গান আর আনন্দ মিছিলে মেতে ওঠে।

ব্রাজিল জয়ের পর ফেনীতে মধ্যরাতে আনন্দ-উল্লাস করতে থাকে সমর্থকরা। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে চারদিক। ফেনী পুরাতন কারাগারের সামনে ২৫ ফুট এলইডি বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। বড় পর্দায় এক সঙ্গে বসে ২৫ হাজার ফুটবলপ্রেমী প্রিয় দলের খেলা উপভোগ করেন। এলইডি বড় পর্দা যেন মাঠ, পুরো রাস্তা ও আশপাশের এলাকা পরিণত হয় গ্যালারিতে।

খেলা দেখার জন্য ভক্তদের প্রায় ২ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, ফেনী পাইলট স্কুলের গেট থেকে শুরু করে পৌরসভার সামনে পেট্রোল পাম্পের সামনে ও ফাইভ স্টারের সামনে স্মৃতিস্তম্ভের সামনে সড়ক লোকে লোকারণ্য হয়ে ওঠে। এদিকে কাঙ্ক্ষিত জয় পেয়ে রাস্তায় নেচে-গেয়ে আর্জেন্টিনা ভক্তদের বিজয়-উল্লাস। বাদ্যের তাল আর স্লোগানে মুখর চারদিক।

ব্রাজিল ভক্ত নিলয় বলেন, বড় পর্দায় খেলা দেখতে এসেছিলাম। দুর্দান্ত খেলে প্রিয়দল ৪-১ গোলে ব্রাজিলকে হারায়।

আরেক সমর্থক দুলাল তালুকদার বলেন, আজ জয়ের মধ্য দিয়ে কোয়াটার ফাইনালের টিকেট কেটে ফেলেছে, সামনের খেলাগুলোতে ব্রাজিল অনেক ভালো করবে, বিশ্বকাপ জিতবে। তবে সবাই মিলে আমরা বড় পর্দায় এক সঙ্গে খেলা উপভোগ করেছি, মনে হয় যেন মাঠে খেলা দেখছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!