বিনোদন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর গুলি, পিতা-পুত্রসহ গ্রেফতার ৩

<![CDATA[

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি করে পিতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলার টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী মন্নাফ (৫০) ওরফে মনেক ও তার ছেলে আরেক শীর্ষ সন্ত্রাসী শিপন (৩০)। এর মধ্যে মনেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা এবং তার ছেলে শিপনও ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ সময় শরীফুল নামে তাদের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের শীর্ষ ভিত্তিতে অপরাধী পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন: জোর করে গরু নামাতে বাধা, পুলিশের ওপর হামলায় গ্রেফতার ৩

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী মন্নাফ ওরফে মনেক ও তার ছেলে আরেক শীর্ষ সন্ত্রাসী শিপনকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় মনেককে। পরে এই সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন মাদককারবারি দুইদিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা ১৪ রাউন্ড গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় গুলিতে নবীনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও এসআই রনি সোরে রানার গুলিবিদ্ধ হয়ে আহত হন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!