বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া-সিলেটের দিকে অগ্রসর হচ্ছে
<![CDATA[
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (২৪ অক্টোবর) রাত ১টায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সর্বশেষ পরিস্থিতি জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
তিনি জানান, মঙ্গলবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: চার জেলায় ৭ জনের মৃত্যু
সোমবার দিনগত রাত ১২টা পর্যন্ত রাজধানীতে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ। টানা বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের চার জেলায় গাছের নিচে চাপা পড়ে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
]]>




