বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ
<![CDATA[
সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ‘চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ’ ব্যানারে শাহবাগ মোড়ে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন একদল চাকরিপ্রত্যাশী। এর আগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এরপরই শাহবাগ মোড়ে অবস্থান নিলে চারপাশের রাস্তায় যানজট তৈরি হয়। পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে থানায় নিয়ে যায়। পরে তারা বিচ্ছিন্নভাবে শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে গিয়ে স্লোগান দেন।
আরও পড়ুন: ৫৫০ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস
আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু গণমাধ্যমকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে আটজনকে আহত করেছে। সোনিয়া ও শাওন নামে দুজনের অবস্থা গুরুতর। কয়েকজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। তবে তানজিদ নামে একজন ছাড়া সবাইকে ছেড়ে দিয়েছে। তানজিদকে না ছাড়া পর্যন্ত আমরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করব।’
]]>




