ভারতকে ধসিয়ে দেয়া লুঙ্গির স্বপ্নপূরণ
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (৩০ অক্টোবর) হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ের নায়ক ছিলেন লুঙ্গি এনগিডি। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। শুরুতেই টপ অর্ডারের ব্যাটসম্যানদের তুলে নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেয় প্রোটিয়া এই বোলার। কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়াকে তুলে নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে ফেলেন এই পেসার। তার সুফল হিসেবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে তার হাতে।
দারুণ বোলিং করে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন এনগিডি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে তৃতীয়বার ম্যান অব দ্য ম্যাচ হলেন এনগিডি। তবে বিশ্বকাপে প্রথমবার ম্যাচসেরা হয়ে উচ্ছ্বসিত ২৬ বছর বয়সী এই পেসার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনগিডি বলেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি ছিল বিশ্বকাপে এমন কিছু অর্জন করা এবং দেশের জয়ে সাহায্য করা। এটা দীর্ঘদিন আমার মনে জায়গা নিয়ে থাকবে।’
আরও পড়ুন: মাহেলা জয়াবর্ধনের কীর্তি ছুঁলেন বিরাট কোহলি!
গতকালের ম্যাচে গতি ও বাউন্সে ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন লুঙ্গি। টপ অর্ডারের চার ব্যাটারকে তুলে নিলেও সূর্যকুমারের ৬৮ রানের উপর ভর করে ১৩৩ রানের অল্প পুঁজি পেয়েছিল ভারত, যা ৫ উইকেট এবং ২ বল হাতে রেখে তুলে ফেলে প্রোটিয়ারা।
]]>




