খেলা

ভারতের উত্তরপ্রদেশে দেয়াল ধসে নিহত ১০

<![CDATA[

ভারতের উত্তরপ্রদেশের ইটাওয়াতে আলাদা দুটি দেয়াল ধসের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, তিনদিন ধরে উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। ইটাওয়া ছাড়াও ফিরোজাবাদ ও বলরামপুরসহ আরও কয়েকটি জেলা থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

আগামী কয়েকদিন উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

আরও পড়ুন: উত্তর প্রদেশে বন্যায় ১৩ জনের মৃত্যু

শুক্রবার বন্যাকবলিত এলাকায় জরিপ পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!