বাংলাদেশ

ভারতের কোনো ঘৃণ্য পরিকল্পনা কখনোই সফল হবে না: পাকিস্তান সেনাপ্রধান

<![CDATA[

পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসীম মুনির বলেছেন, আক্রমণ হলে সেনাবাহিনী দেশ রক্ষায় প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার (৩ ডিসেম্বর) বিতর্কিত কাশ্মীর অঞ্চলকে বিভক্তকারী লাইন অব কন্ট্রোল (এলওসি) পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন।

এ সময় আসীম মুনির আরও বলেন,  ‘আমাকে স্পষ্টভাবে বলতে চাই, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময়ই প্রস্তুত। আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিলে মাতৃভূমির প্রতি ইঞ্চি রক্ষায় শত্রুকে নিশ্চিহ্ন করতে আমরা শেষ পর্যন্ত লড়াই করব।  তিনি আরও বলেন, ‘ভারত কখনোই তার ঘৃণ্য পরিকল্পনা সফল করতে সক্ষম হবে না।’

 

এদিকে পাকিস্তানের সেনাপ্রধানের এমন বক্তব্যের পর ভারত তাৎক্ষণিকভাবে মন্তব্যের জবাব দেয়নি। পরমাণু বোমার অধিকারী পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর দায়িত্ব নেওয়ার কয়েকদিন পর মুনির এ সফর করেন।

 

অক্টোবরের শেষের দিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, পাকিস্তানের গিলগিট-বালতিস্তান ভারতীয় দখলকৃত কাশ্মীরের অংশ। পাকিস্তান অবৈধভাবে এই অঞ্চল দখল করে রেখেছে। 

 

আরও পড়ুন: কাবুলে অল্পের জন্য বেঁচে গেলেন পাকিস্তানের রাষ্ট্রদূত

 

নয়াদিল্লি আধাস্বায়ত্তশাসিত অঞ্চল গিলগিট-বালটিস্তান ভারতের সঙ্গে সংযোগ স্থাপনে প্রস্তুত। তার এমন বিবৃতির পর ইসলামাবাদ রাজনাথ সিংয়ের বক্তব্যকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। তারা আরও জানিয়েছে, নয়াদিল্লি তার প্রতিবেশীর প্রতি সম্প্রসারণবাদী ও শত্রুতার মানসিকতা পোষণ করে।  

 

বিশ্লেষকদের মতে পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসলে কাশ্মীরে যেয়ে রাজনাথ সিংয়ের বক্তব্যের পালটা বক্তব্য দিয়েছেন।  দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান টুইট করেছেন, ‘ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নতুন জেনারেল আসীম মুনিরের চরম হুঁশিয়ারি উচ্চারণ করবেন এটাই স্বাভাবিক।’  

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!