বাংলাদেশ

ভারতে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু

<![CDATA[

ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। কারখানাসংলগ্ন ভবনের নিচতলায় বসবাস করতেন তারা।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যার ওই অগ্নিকাণ্ডে পরিবারটির আরও তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফিরোজাবাদের পুলিশ সুপার আশিস তিওয়ারি জানান, একটি ইনভার্টার কারখানায় আগুন লাগে, যা দ্রুতই ওপরের তলায় ছড়িয়ে পড়ে যেখানে পরিবারটি থাকত। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আরও পড়ুন: চীনে আবাসিক ভবনে আগুন, পুড়ে অঙ্গার ১০

শর্ট সার্কিট থেকে কারখানায় আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।  

অগ্নিকাণ্ডে প্রাণহানির এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দুই লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!