বাংলাদেশ

ভারত-পাকিস্তানকে চমকে দেবে বাংলাদেশ, স্বপ্ন মিরাজের

<![CDATA[

হোবার্টে শীত, ব্রিসবেনে গরম, আবার এখন অ্যাডিলেডে শীত। তার ওপর হুটহাট বৃষ্টিও হচ্ছে শহরটিতে। অস্ট্রেলিয়ার এই বৈচিত্র্যপূর্ণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে ক্রিকেটারদের।

মঙ্গলবার (১ নভেম্বর) অ্যাডিলেড বিমানবন্দরে স্ত্রী-সন্তানকে রিসিভ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথোপকথন হয় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।

এদিন অ্যাডিলেড বিমানবন্দরে হঠাৎ দেখা মেহেদী হাসান মিরাজের সঙ্গে। টিম হোটেলে পুরো দল। মিরাজ কেন এখানে? প্রশ্ন করতেই জানা গেল, সিডনি থেকে আগত পরিবারকে রিসিভ করতে এসেছেন।

খানিকক্ষণ অপেক্ষার পর দেখা পেলেন স্ত্রী ও সন্তানের। বাবা-ছেলের মধুর এক মুহূর্তের সাক্ষী হলো অ্যাডিলেড। তাদের সঙ্গী আরেক ক্রিকেটার তাসকিন আহমেদের স্ত্রী ও দুই ছেলে-মেয়ে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিমানবন্দরে ক্ষুব্ধ বাংলাদেশি সমর্থকরা

অস্ট্রেলিয়ার আবহাওয়া বৈচিত্র্যপূর্ণ। একেক শহরে একেক রূপ। ব্রিসবেনের চেয়ে তাপমাত্রা বেশ কম অ্যাডিলেডে। ১২ ডিগ্রি সেলসিয়াস। শীতল বাতাসে জবুথবু অবস্থা। সঙ্গে অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে এসেছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ ডে-তেও বৃষ্টির বড়সড়ো সম্ভাবনা রয়েছে।

এমন বহুরূপী আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হচ্ছে ক্রিকেটারদের। এয়ারপোর্টে কথোপকথনে এটি মিরাজের সহজ স্বীকারোক্তি।

তবে, এসবের মাঝেই ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের গেমপ্ল্যান সাজাতে হচ্ছে টাইগারদের। এ ম্যাচে একাদশে থাকার সম্ভাবনা কম। তবে মিরাজের স্বপ্ন এশিয়ার দুই জায়ান্টকেই বিশ্বকাপের মঞ্চে চমকে দেবে বাংলাদেশ।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সাকিবকে বলিউড সুপারস্টার মনে করা হয়েছিল

সেমিফাইনালে ওঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার (২ নভেম্বর) ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। পরের ম্যাচ রোববার (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে লাল-সবুজরা। কিন্তু একটি ম্যাচ হারলেই অন্য অঙ্ক কষতে হবে সাকিবদের।  

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!