খেলা

ভালোবাসার গল্পে আদর-প্রকৃতি

<![CDATA[

ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে নির্মাতা আরিফুর জামান আরিফ নির্মাণ করতে চলেছেন সিনেমা ‘অগ্নিশিখা’। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করবেন আদর-প্রকৃতি।

আব্দুল্লাহ জহির বাবুর গল্প অবলম্বনে নির্মিত হবে এ নতুন সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করার জন্য নির্বাচিত আদর প্রকৃতি সম্প্রতি এ সিনেমার ফটোশুটে অংশ নিয়েছেন।

ডিসেম্বরের শেষের দিকে গাজীপুরের পূবাইলে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এরপর নতুন বছরের প্রথম দিকে দ্বিতীয় ধাপের শুটিং হবে মানিকগঞ্জ। ‘অগ্নিশিখা’র শুটিংয়ে কোনো বিরতি না রেখে টানা কাজ করে শেষ করা হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।

আরও পড়ুন: আবারও সমালোচনার ঝড়ে নুসরাত!

নতুন সিনেমা প্রসঙ্গে চিত্রনায়ক আদর বলেন, ভালোবাসার মিষ্টি গল্পে সিনেমাটি নির্মিত হবে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই নতুন এ সিনেমাটির গল্প তৈরি হয়েছে।

নায়ক আদর বলেন, ‘এ সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবে।’

চিত্রনায়িকা প্রকৃতি বলেন, ‘দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই  চলচ্চিত্রে অভিষেক হয়েছে আমার। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘তবে নাটকে নিয়মিত কাজ করেছি। পাশাপাশি চলচ্চিত্রের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছি। আর পিছু ফিরে না তাকিয়ে এখন থেকে নিয়মিত কাজ করব বড় পর্দায়। আশা করি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালোভাবে গ্রহণ করবে।’

সিনেমা প্রসঙ্গে নির্মাতা আরিফ বলেন, ‘অগ্নিশিখা’ রোমান্টিক ও অ্যাকশন ঘরানার সিনেমা। গল্পে টানটান উত্তেজনা রয়েছে। ২০২৩ সালের মাঝামাঝি কিংবা শেষের দিকে ভালো একটি সময় দেখে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

এইচ কে এস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যানারে সিনেমাটিতে চারটি গান রয়েছে। সিনেমাটির জন্য দুটি করে গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন, কণা, বেলী আফরোজ প্রমুখ। সংগীতায়োজনের দায়িত্বে আছেন রবিন ইসলাম।

আরও পড়ুন: দ্বন্দ্ব থাকলেও পছন্দ মিলে গেছে জায়েদ নিপুণের

আদর আজাদের অভিনীত সিনেমার মধ্যে রয়েছে তালাশ, লাইভ, ও যাও পাখি বলো তারে। বর্তমানে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে নাকফুল, লোকাল, চিৎকার, পোড়া অন্তর ও মুক্তি সিনেমাগুলো। হাতে রয়েছে নতুন আরও কয়েকটি সিনেমা, যা শিগগিরই চূড়ান্ত করে দর্শককে জানাবেন ঢালিউডের সম্ভাবনাময় এ নায়ক।

অন্যদিকে, মানসী প্রকৃতি জল শ্যাওলা ও শেষ কথা সিনেমা দুটির মাধ্যমে বড় পর্দায় নিজেকে জানান দেন। তবে তিনি ছোট পর্দায়ও ব্যস্ত সময় পার করছেন। সম্ভাবনাময়ী এ নায়িকার মুক্তির অপেক্ষায় আছে ‘দুই ঘণ্টা দশ মিনিট’ নামের সিনেমাটি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!