বাংলাদেশ

ভূমিধসের আগাম সতর্কতাবিষয়ক কর্মশালা

<![CDATA[

ভূমিধসের আগাম সতর্কতা উদ্ভাবনীবিষয়ক জাতীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে, কারিতাস বাংলাদেশ ও লিভার বাংলাদেশ পরিচালিত সক্ষমতা প্রকল্পের মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানে পরীক্ষামূলকভাবে চলমান ভূমিধসের আগাম সতর্কতাবিষয়ক একটি মডেল কর্মশালার উপস্থাপন করা হয়। কারিতাস বাংলাদেশ আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধিদফতরের মহাপরিচালক আতিকুল হক। 

আরও পড়ুন: মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের নিয়ে এইচএলপি নেটওয়ার্কের কর্মশালা

পরিচালক (এমআইএম) নিতাই চন্দ্র দে সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান। এ ছাড়াও বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবান্ধিয়ান রোজারিও ও ক্যাথলিক রিলিফ সার্ভিস (সিআরএস) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শিক্ষা চক্রবর্তী।

উল্লেখ্য, ইউএসএআইডি দাতা সংস্থার অর্থায়নে, সিআরএসের কারিগরি ও সার্বিক সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা অডিও বিএনকেএস-এর মাধ্যমে কারিতাস বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের সদর এবং লামা উপজেলায় বসবাসরত জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি নিরসনে সক্ষমতা নামক একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পটির আওতায় ফোরওয়ার্ন বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় এবং স্থানীয় সরকারি প্রশাসনের সমন্বয়ে আবহাওয়া বিজ্ঞান এবং স্থানীয় অধিবাসীদের জ্ঞানকে কাজে লাগিয়ে ভূমিধসের আগাম সতর্কতা ব্যবস্থাবিষয়ক একটি পরীক্ষামূলক পদ্ধতি উদ্ভাবন করা হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!