মঞ্চে নেতাদের ‘গেট আউট’ বলে নামিয়ে দিলেন ওবায়দুল কাদের
<![CDATA[
মঞ্চে অতিরিক্ত নেতার উপস্থিতির কারণে ফের বিরক্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কাদের বলেন, ‘গেট আউট। তোমরা এখানে দাঁড়িয়ে আছ কেন? প্রেসিডেন্ট- সেক্রেটারি ছাড়া কেউ থাকবে না।’ এই কথা বলে নেতাদের মঞ্চ থেকে নামিয়ে দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে আদেশ দিচ্ছে কে? কারো চেহারা দেখাতে হবে না। নো বডি।’ একপর্যায়ে মঞ্চ থেকে সরে গিয়ে অনেককে নামিয়ে দিয়ে আবার বক্তব্য শুরু করেন তিনি।
আরও পড়ুন: ১০ ডিসেম্বরে বিএনপির কর্মসূচি ছিল ভুয়া: কাদের
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা (বিএনপি) ধ্বংস করেন, আর মেরামত করেন শেখ হাসিনা। মেরামতের মাধ্যমে উন্নয়ন অর্জনে বাংলাদেশ আজ বিশ্বে বিস্ময়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন প্রমুখ।
]]>




