বিনোদন

মধ্যরাত থেকে ১৮০ অটোরিকশায় খাবার যাচ্ছে বিএনপির সমাবেশে

<![CDATA[

লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকা থেকে শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে ব্যাটারিচালিত অটোতে খাবারের প্যাকেট তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে রংপুরে সমাবেশস্থলে। কোনো প্রকার বাধা ছাড়াই যাতে এ খাবারগুলো নিয়ে যাওয়া যায়, তাই মধ্যরাতকেই বেছে নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

জেলা বিএনপি জানায়, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিটি বিভাগে সমাবেশ করছে বিএনপি। তারই অংশ হিসেবে রংপুরে শনিবার (২৯ অক্টোবর) কালেক্টরেট ঈদগাহ মাঠে গণসমাবেশের ডাক দেয়া হয়েছে। সমাবেশে লালমনিরহাট জেলার প্রায় ৩৫ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। তারা কোথায় খাবেন, তা নিয়ে নানা সমস্যা থাকায় জেলা বিএনপির পক্ষ থেকে এ খাবারের আয়োজন করা হয়।

জেলা বিএনপির দাবি, বিভাগীয় এ গণসমাবেশ সফল করতে দলের অনেক নেতাকর্মী ও সমর্থক বাড়িতে কম খেয়ে এখানে ব্যয় করছেন। এ ভালোবাসা দেশের জন্য, বিএনপির জন্য। কারণ, বিএনপি বর্তমানে যে দাবি নিয়ে আন্দোলন করছে, তা গণমানুষের দাবিতে রূপ নিয়েছে। তাই সরকার ধর্মঘটসহ যেকোনো বাধা দিয়ে এ সমাবেশে গণজোয়ার ঠেকাতে পারবে না।

আরও পড়ুন: রংপুরে ধর্মঘট: আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য, যাত্রী ভোগান্তি চরমে

খাবার বহনকারী জেলা শ্রমিক দলের সদস্য আশাদুল বলেন, ‘প্রায় ১৮০টি অটোতে খিচুড়ি, চিড়া, গুড়, মুড়ি নিয়ে সমাবেশে যাওয়া হচ্ছে।

লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন বলেন, ‘পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সব নেতাকর্মী একত্রিত হয়ে বাস না থাকায় ব্যাটারিচালিত অটোতে করে রংপুরে যাচ্ছি সমাবেশে যোগ দিতে।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!