খেলা

ময়মনসিংহে ১২০ বছরের ইতিহাসে প্রথম নারী জজ মমতাজ পারভিন

<![CDATA[

ময়মনসিংহের আদালত অঙ্গনের ১২০ বছরের ইতিহাসে ময়মনসিংহ জেলার বিচার বিভাগের সবচেয়ে বড় পদ জেলা ও দায়রা জজ হিসেবে এই প্রথম একজন নারী বিচারক দায়িত্ব পেয়েছেন। সোমবার (৩ অক্টোবর) থেকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ হিসেবে মমতাজ পারভিন এ দায়িত্ব পালন করছেন। একটি জেলায় বিচার বিভাগের সবচেয়ে বড় পদে একজন নারীর দায়িত্ব গ্রহণকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন আইনজীবী সমিতিসহ আইন অঙ্গনের সবাই। দায়িত্বভার গ্রহণের পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন আইনজীবী ও বিচারকরা।

ময়মনসিংহের জেলা ও দায়রা জজ মমতাজ পারভিনের জন্ম ১৯৬৮ সালের ১২ ফেব্রুয়ারি রংপুর জেলায়। তিনি ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও ১৯৮৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৯৩ সালে বিচার বিভাগে সহকারী জজ হিসেবে রংপুরে যোগদান করেন। পরবর্তী সময়ে ২০০০ সাল পর্যন্ত কুষ্টিয়া ও লালমনিরহাটে সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করেন। সিনিয়র সহকারী জজ হিসেবে ২০০০-২০০৬ সাল পর্যন্ত ঝিনাইদহ ও মেহেরপুর জেলায় বিচার কার্যক্রম পরিচালনা করেন। যুগ্ম জেলা জজ এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলায়। ২০০৮ সালে রেজিস্ট্রার হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল, ঢাকায় যোগদান করেন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও যশোর জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে বগুড়া ও জয়পুরহাট জেলায় যথাক্রমে জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) এবং জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত। ২০১৯ সালে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং ২০২০ সালে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হিসেব যোগদান করেন।

আরও পড়ুন: দেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন

মমতাজ পারভিন তার বিচারিক কার্যক্রমের পাশাপাশি BPATC (Foundation), 21st Judicial Administration Training Course (JATI), 72nd Judicial Administration Training Course (JATI) Facilitative Mediation , BILIA (ADR), Juvenile Justice, 21st Judicial Administration Training Course (JATI), 2 Weeks Short Course (Australia), Special Training Course(JATI) প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!