বাংলাদেশ

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের জয়

<![CDATA[

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ৯টি পদে আওয়ামীপন্থি আইনজীবীরা জয়ী হয়েছেন। বাকি ৬টি পদে বিজয়ী হয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার খোরশেদ আলম এবং সহকারী প্রিজাইডিং অফিসার অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত।

এর আগে, রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোট হয় এবং রাত ৮টা থেকে শুরু হয় ভোটগণনা।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সমিতির তানভীর ফের সভাপতি, সম্পাদক কানন

নির্বাচনের বেসরকারি ফলাফল থেকে জানা যায়, নির্বাচনে আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ৪৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থি সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নুরুল হক পেয়েছেন ৩৯২ ভোট।

আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের অ্যাডভোকেট আবুল কালাম ৪৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থি সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মনজুরুল হক বাচ্চু পেয়েছেন ৩৮৩ ভোট। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন গতবারের সভাপতি এডভোকেট নুরুল হক।

আরও পড়ুন: চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের বিজয়

নির্বাচনে সহ-সভাপতি পদে মোখলেছুর রহমান কেনান ও আবদুল বারেক, সহ-সম্পাদক পদে আবুল কালাম আজাদ, মোহাম্মদ শহীদুল্লাহ সিরাজ ও মাহবুব আজাদ খান, অডিটর পদে ওবায়দুল হক শোভন নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহনাজ বেগম, মোহাম্মদ সেলিম মিয়া, তাজকিয়াতুল জান্নাত, সাজ্জাদুর রহমান, মো. জহিরুল ইসলাম ভুঁইয়া, রেজওয়ানুল হক সুমন ও প্রান্ত রাউত উৎস।

এ নির্বাচনে ৯৪১ ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নবনির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!