বিনোদন

মহেশপুরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

<![CDATA[

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পর্শে ইনামুল হক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর গ্রামের ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত ইনামুল হক ওই গ্রামের ইনসান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ইনামুল হক নিজ বাড়িতে রাইছ কুকারে সংযোগ দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পর্শে হয়ে আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইনামুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

আরও পড়ুন: হিলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!