বাংলাদেশ
মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
<![CDATA[
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎচালিত কৃষি মটরের তারে জড়িয়ে রহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রহিদুল একই গ্রামের ছলেমান মণ্ডলের ছেলে।
প্রতিবেশীরা জানান, শনিবার রাতে মটরের সুইস বন্ধ করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলের রহিদুলের মৃত্যু হয়। পরে ভোররাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে মটরের পাশের ক্যানালের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রহিদুলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
]]>




