বিনোদন

মানিকগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের শুভেচ্ছা র‍্যালি

<![CDATA[

মরুর বুকে বিশ্বকাপের শেষ লড়ায়ের আর কয়েক ঘণ্টা বাকী। ফাইনালের শেষ লড়াই দেখতে উন্মাদনায় মেতেছে সারাবিশ্ব। সেই উন্মাদনায় এবার যোগ দিয়েছেন মানিকগঞ্জের আর্জেন্টাইন ভক্তরা। প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে আয়োজন করেন র‍্যালি।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মানিকগঞ্জের ঘিওর এলাকার আর্জেন্টাইন ভক্তরা এ র‍্যালি বের করেন। র‍্যালিটি ঐতিহ্যবাহী ঘিওর হাট, আশেপাশের কয়েকটি গ্রাম ও বরংগাইল-টাংগাইল আঞ্চলিক মহাসড়কসহ ৮কি. মি. এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় আশেপাশের বিভিন্ন অলি-গলির আর্জেন্টাইন ভক্তসহ পথচারীরা দীর্ঘ র‌্যালিটি দেখে মুগ্ধ হন। দীর্ঘ পথের এ র‌্যালিতে অংশ নেয় শিশু-নারীসহ বিভিন্ন তরুণ-তরুণী। প্রিয় দল ফাইনালে জিতবে ও মেসির হাতে কাপ উঠবে এমনটি প্রত্যাশা ভক্তদের।

সাবিনা ইভা নামে এক আর্জেন্টাইন বলেন, মেসিকে খুব ভাল বাসি, তার খেলাও খুব চমৎকার। আর্জেন্টিনা যখন সৌদি আরবের সঙ্গে প্রথমে হেরে গিয়েছিলো তখন খুব হতাশ ছিলাম, কষ্ট হচ্ছিল। তারপর দলটি সবাইকে গুড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে এজন্য খুব ভাল লাগছে। আমরা র‌্যালি করলাম, অনেক ভাল লাগল। র‌্যালিতে এত মজা হয়েছে তা বুঝাতে পারব না। এবার কাপ মেসির দলই নিবে আশা করি।

আরিফ হোসেন বলেন, এটা মেসির শেষ বিশ্বকাপ। তাই এবার জিতবে আশা করি। আজকের র‌্যালিতে অংশ নেয়া শত শত মানুষ দেখেই বুঝা যায় যে কত ভালো খেলে আর্জেন্টিনার মেসির দল।

আরও পড়ুন: দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

কাদের হোসেন, নিজের ৪ বছরের ছেলেকে নিয়ে এসেছেন এ র‌্যালিতে। তিনি জানান, সেই মরুর দেশে বিশ্বকাপ হচ্ছে, যদি পারতেন তাহলে নিজের ছেলেকে নিয়ে যেতে সেখানে। তবে ৮ কি. মি. এলাকা জুড়ে র‌্যালিতে অংশ নিয়ে নিজে অনেক আনন্দ পেয়েছেন বলে জানায়।

পাশের উপজেলার দৌলতপুর থেকে আলমগীর ও দিবু সাহা এসেছেন র‌্যালিতে অংশ নিতে। তারা জানান, আর্জেন্টিনার জন্য এত বড় র‌্যালি তিনি দেখেন নাই। এবার আর্জেন্টিনা খুব ভাল খেলেছে।

র‌্যালির আয়োজক কমিটির প্রধান হৃদয় সাহা জানান, বাদ্যের তালে নাচ ও বিভিন্ন বাঁশির শব্দ দিয়ে পুরো এলাকা মাতিয়েছে ভক্তরা। ৮ কি. মি. এলাকাজুড়ে র‍্যালি করে মেসির দলকে জয়ের বার্তা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, র‌্যালিটি ঘিওর সরকারী কলেজ থেকে বের হয়ে ঘিওর গরুর হাট, ফুলহারা, কুস্তা, গোলাপনগর, মাইলাগী ও তেরশ্রীসহ ৮কি. মি. এলাকা প্রদক্ষিণ করে। এতে পাঁচ শতাধিক আর্জেন্টাইন ভক্তরা অংশ নেয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!