খেলা

মানুষের হাতে টাকা আছে, সবাই ঘুরতে চায়: তথ্যসচিব

<![CDATA[

তথ্য ও সম্প্রচার সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নতি হওয়ায় মানুষের হাতে টাকা আছে। এখন সবাই ঘুরতে চায়।

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে ‘বাংলাদেশের পর্যটন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সচিব এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

সচিব বলেন, পর্যটন নিয়ে বড় বই হলে, হ্যান্ডি (হাতে সহজে বহনযোগ্য) না হলে অনেকে পড়তে চান না। এটি (বাংলাদেশের পর্যটন) একটি ছোট বই। বাংলা আছে, ইংরেজি আছে। পর্যটন নিয়ে আমাদের বেশি প্রচার করতে হলে এই ধরনের বইয়ের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন : থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

তিনি বলেন, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি এবং মানুষের হাতের টাকা আছে। আমাদের মাথাপিছু আয় এবং টোটাল অর্থনীতির যে অগ্রগতি হয়েছে, টাকা আছে আমাদের হাতে, মানুষ ঘুরতে চায়।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘বাংলাদেশের পর্যটন’ বইটি মানুষের জন্য অনেক উপকারী হবে। আমি মনে করি মানুষ যে আমাদের পর্যটন স্থানগুলো দেখবেন, জ্ঞান অর্জন করবেন শুধু তাই নয়; এই বইটি আমাদের অর্থনীতিতে সহায়ক হিসেবে কাজ করবে।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!