খেলা

মান ভেঙে অবশেষে কমিশনে ইসি আনিছুর রহমান

<![CDATA[

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কমিশনে ফিরলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে অফিসে যাওয়া বন্ধ করেছিলেন এই কমিশনার।

বেশ কিছু গণমাধ্যমে খবর হয়েছিল তিনি পদত্যাগ করবেন, তবে রোববার (১৬ অক্টোবর) তার অফিস শুরুর মধ্য দিয়ে এমন গুঞ্জন হাওয়ায় মিলিয়ে গেল।

এর মাধ্যমে আট দিন পরে নিজের কর্মস্থলে ফিরলেন এই কমিশনার।

তবে কমিশনে আসার পর তার মান ভাঙাতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশন মো. আলমগীর ও রাশিদা সুলতানা তার রুমে যান। সিইসির বাকি সব কমিশনাররা সেখানে প্রায় এক ঘণ্টার অবস্থান করেন। পরে কমিশনার আনিছুর রহমানসহ সবাই একই সঙ্গে বেড়িয়ে আসেন।

আরও পড়ুন : ব্রিবত হলেও বিচলিত নয় ইসি: রাশেদা সুলতানা

প্রসঙ্গত, গাইবান্ধা জেলা পরিষদ উপনির্বাচন নিয়ে গত ৮ অক্টোবর সব জেলার ডিসি ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে মতবিনিময় করে ইসি। ওই সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমানের একটি বক্তব্যের প্রতিবাদ জানান ডিসিরা। বিষয়টি নিয়ে হট্টগোল সৃষ্টি হয়।

ডিসি-এসপিদের আপত্তির মুখে সেই কমিশনার জানতে চান, ‘আপনারা কি আমার বক্তব্য শুনতে চান কি না?’

জবাবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা নেতিবাচক সাড়া দিলে বক্তব্য থামিয়ে ডায়াসে চলে যান আনিছুর।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!