বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা আর আসবে না, আশবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী

<![CDATA[

বাংলাদেশের কারও বিরুদ্ধে বা কোনো প্রতিষ্ঠানের ওপর নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করলে তা ন্যায্য হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, নতুন করে নিষেধাজ্ঞা আসবে বলে আমরা মনে করি না। আর মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগও বাড়ানো হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপি যে সমাবেশের তারিখ নির্ধারণ করেছে, সেটা তাদের লবিস্টের কথায়। সমন্বিত পরিকল্পনা ও প্রচেষ্টার সিদ্ধান্ত হিসেবে তারা ওইদিনটি বেছে নিয়েছে। কারণ গত বছর মার্কিন প্রশাসন থেকে র‌্যাব ও বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আসে। বিএনপি যে লবিস্টের পেছনে এত অর্থ ব্যয় করেছে, তাদের লবিস্টরা বলেছে, ১০ ডিসেম্বর আমরা তোমাদের আরও নিষেধাজ্ঞা এনে দেব। লবিস্টরা জানিয়েছে, ওই তারিখে রাজনৈতিক সভা করতে, তা হলে সভার ফলাফল ভালো হবে।

নতুন নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে শাহরিয়ার আলম বলেন, অব্যাহত যোগাযোগের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে গত সপ্তাহে আলোচনা করা হয়েছে। এটা রুদ্ধদ্বার বৈঠক ছিল, এতটুকু বলতে পারি। আর কোনো নিষেধাজ্ঞা বাংলাদেশ আশা করছে না।

আরও পড়ুন: জঙ্গিদের গোপন কার্যক্রম নিয়ে নতুন তথ্য দিল র‌্যাব

শাহরিয়ার আলম বলেন, নিষেধাজ্ঞা হওয়ার পর এটা প্রত্যাহার খুব লম্বা প্রক্রিয়া। সেখানে আইনি প্রক্রিয়াটি বলা যেতে পারে একমাত্র পন্থা। তারা কূটনৈতিকভাবেও এটি প্রত্যাহার করতে পারেন। কিন্তু আইনি প্রক্রিয়া করার জন্য যে তথ্য আমাদের দরকার, যেটা পেলে আমরা একটা মামলা করতে পারব। সেটা আমরা সম্প্রতি পেয়েছি। আমরা চেষ্টার কোনো ত্রুটি করিনি। কিন্তু কার ওপর কী কারণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ কার বিরুদ্ধে কী অভিযোগ তা জানাতেই মার্কিন প্রশাসন বছর পার করে দিয়েছে।

বিএনপি পাল্টা লবিস্ট নিয়োগ করে নতুন নিষেধাজ্ঞা জারির চেষ্টা করছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, তাদের অপচেষ্টা সফল হবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিরোধী রাজনৈতিক দল দেশের মানুষের সমর্থন না পেয়ে বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, দেশের সফল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, সন্ত্রাস ও উগ্রবাদ দমনে সবচেয়ে কার্যকর সংস্থা র‌্যাবের বিরুদ্ধে বিশেষত, সংস্থাটির একাধিক কর্মকর্তার বিরুদ্ধে যারা দায়িত্ব পালনে হতাহত হয়েছেন তার বিরুদ্ধে নালিশ করছে।

অতি সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে একজন স্কোয়াড্রন লিডার মাদক উদ্ধার করতে গিয়ে নিহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, যেকোনো ফোর্সের মতো র‌্যাবেও যদি কেউ দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

৩ শতাধিক র‌্যাব সদস্য গত ৩-৪ বছরে শাস্তির মুখোমুখি হয়েছেন জানিয়ে তিনি বলেন, এই তথ্যগুলো সম্পূর্ণ নতুন। আমাদের কাছে কেউ চায়নি। তবুও আমরা তা প্রকাশ করছি। এ বিষয়ে অগ্রগতির কথা মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শ্যারমেন স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বিএনপির বিনিয়োগ এখন অনেক বেশি। সে টাকা তারা কীভাবে দিচ্ছেন, কারা সরবারহ করছেন তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। কিন্তু আমরা সেটি না করে যতটুকু তথ্য পেয়েছি তা মার্কিন প্রশাসনকে জানাচ্ছি। আমরা তাদের জানিয়েছি, বিএনপির উদ্দেশ্য হলো বাংলাদেশে পলিটিক্যাল গেম। পৃথিবীর কোথাও এমন পার্টি নেই নিজেদের অভ্যন্তরীণ বিষয় বিদেশে বলে।

মানবাধিকারর লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২১ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব এবং এর ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন স্টেট এবং ট্রেজারি ডিপার্টমেন্ট।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!