বিনোদন

মালদ্বীপকে হারিয়ে সাফে শুভসূচনা সাবিনা-মারিয়াদের

<![CDATA[

বাংলাদেশের ফুটবলে মনে রাখার মতোই একটা দিন। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ যুবাদের হারিয়েছে বাংলাদেশের যুবারা। এর ঘণ্টা খানেকের মধ্যে সাফ উইমেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দলও মালদ্বীপকে হারের তিক্ততা উপহার দিল। নেপালে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সাবিনা খাতুনদের জয় ৩-০ গোলে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দশরথ স্টেডিয়ামে মালদ্বীপের মেয়েদের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের লাগাম ছিল বাংলাদেশের হাতে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে পর্যুদস্ত করে ফেলে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে সেই আধিপত্যের সুফলটা পেতে লাল সবুজের প্রতিনিধিদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত। এ সময় প্রায় মাঝমাঠ থেকে নেপালের গোলপোস্ট বরাবর শট নেন অধিনায়ক সাবিনা খাতুন। তার নেয়া শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি মালদ্বীপ গোলরক্ষক। সাবিনার এ গোল দেখে শুরুর দিককার ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদোর কথা মনে হলেও হতে পারে! 

আরও পড়ুন: মালদ্বীপের জালে গোল উৎসব, সেমিতে বাংলাদেশ

দু’মিনিট ব্যবধানে আবার জাল কাঁপায় বাংলাদেশ। এবার স্কোর বোর্ডে নাম লেখান মাসুরা পারভিন। মালদ্বীপের তিন-চারজন ডিফেন্ডারও তাকে রুখতে পারেননি। প্রথমার্ধের আগে ব্যবধান আরও বাড়ায় সাবিনারা। এবার ডি বক্সের লাইন ঘেঁষা স্থান থেকে শট নেন মারিয়া মান্ডা। তার শট লাফিয়ে পড়ে ঠেকিয়ে দেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক। সেই বল হাত থেকে বেরিয়ে আসলে সাবিনা খাতুন ব্যবধান ৩-০ করেন। পাশাপাশি বাংলাদেশি স্ট্রাইকারের জোড়া গোলও পূরণ হয়।

আরও পড়ুন: চূড়ান্ত পর্ব নিশ্চিতের পথে বাংলাদেশের বাধা কাতার-বাহরাইন

প্রথমার্ধে বাংলাদেশ খেলার যে ধার দেখিয়েছিল, দ্বিতীয়ার্ধেও সেটা বজায় থাকে। শুধু গোলটাই যা হয়নি! মালদ্বীপের বিপক্ষে আক্রমণ-বল দখলেও এগিয়ে ছিল সাবিনারা। ম্যাচের বেশির ভাগ সময় বল ছিল মালদ্বীপ অর্ধে। ৮০ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিলেন সাবিনারা। বলও প্রবেশ করেছিল মালদ্বীপের জালে। সেই গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

একই দিন বিকেলে কলম্বোর রেসকোর্স মাঠে মালদ্বীপের যুবাদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বাংলাদেশ অনূধ্ব-১৭ ফুটবল দল। প্রতিপক্ষকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফয়সাল-মুর্শেদ আলীরা। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!