বাংলাদেশ

মা ও বোনের সঙ্গে সাবেকি পোশাকে কাজল

<![CDATA[

ভারতীয় দাপুটে অভিনেত্রী কাজল। বলিউডে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। হঠাৎই কাজলকে দেখা গেল মা-বোনের সঙ্গে দেশি লুকে।

পরনে ছিল বেজ রঙের চুড়িদার আর কপালেলাল টিকা। মা তনুজা ও বোন তানিশা মুখার্জির সঙ্গে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। তাদের বাড়ির কোনো অনুষ্ঠানে গোটা পরিবারের সঙ্গে অভিনেত্রী মেতে উঠেছিলেন। আর সেখান থেকেই এ ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

মা-বোনের সঙ্গে ছবি ছাড়াও একটি গ্রুপ ছবি পোস্ট করেন কাজল তাদের মুম্বাইয়ের বাড়ি থেকে। আর সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন: ‘সকলে যখন উপস্থিত থাকে তখন বাড়িটাকে ভালো লাগে।’ এই পোস্টে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেছেন অভিনেত্রী। লিখেছেন: চারদিকে ভালোবাসা ছড়িয়ে পড়ুক, চারদিকে আলো থাক ইত্যাদি।

আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়লেন পলক-মিঠুন

একটি ছবিতে দেখা যায় কাজল, তনুজা ও তানিশা মুখার্জিকে। এখানে কাজল একদম নো মেকআপ লুকে ছিলেন। অন্যদিকে তনুজা ও তানিশা উজ্জ্বল রঙের পোশাক পরেছিলেন। তনুজা একটি গোলাপি রঙের শাড়ি পরেছিলেন। অন্যদিকে তানিশা পরেছিলেন লাল রঙের একটি চুড়িদার।

তানিশা এই ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন: ‘সুখী পরিবার মানেই সুখী বাড়ি।’ এ ছাড়া পোস্টে তিনি হ্যাশট্যাগে লেখেন: আশীর্বাদধন্য, আমার দেবীরা ইত্যাদি। কাজল এই পোস্টে একাধিক লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন।

গত মাসেও কাজল ও তানিশা তাদের মায়ের সঙ্গে এবং ভাইবোনদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন, সেই ছবিতে ছিলেন সম্রাট, শ্রাবণী ও সুজয় মুখার্জি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!