খেলা
মা হলেন আলিয়া
<![CDATA[
মা হতে যাচ্ছেন এ খবর প্রথম জানিয়েছিলেন জুন মাসে। এ খবর প্রকাশের ঠিক ৫ মাসের মধ্যেই পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান।
মুম্বাইয়ের এইচএন রিলায়্যান্স হাসপাতালে রোববার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টায় ভর্তি করা হয় আলিয়া ভাটকে। কোনো অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় এক ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি।
পাঁচ বছর প্রেমের পর প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন সাতপাকে বাঁধা পড়েন তারা।
আরও পড়ুন: সাজিদকে ‘দুমুখো সাপ’ বললেন সালমান
প্রথম সন্তানের আসার খবর আত্মীয়স্বজনের কাছে ছড়িয়ে পড়ায় তারা একে একে হাসপাতালে এসে ভিড় করছেন।
এই মুহূর্তে নবজাতক আর তার মাকে ঘিরে ঘরোয়া পরিমণ্ডলে এ আনন্দ উদ্যাপন চলছে। ২৮ নভেম্বর আলিয়ার ৩০ বছর পূর্ণ হবে। এ নিয়েও চলছে দুই পরিবারে নানা আয়োজন।
]]>




