মিতালী এক্সপ্রেসে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
<![CDATA[
নীলফামারীর ডোমারে ঢাকা থেকে নিউ জলপাইগুড়িগামী আন্তর্জাতিক ট্রেন মিতালী এক্সপ্রেসে কাটা পড়ে নবী বক্স নামে এক ভ্রাম্যমাণ শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর ৬টায় ডোমার রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে আউটার সিগনালের মধ্যে এ ঘটনা ঘটে।
নবী বক্স জেলার সৈয়দপুরের খালিশা বেলপুকুর পাশাড়িপাড়া এলাকার মৃত এলাহী বক্সের ছেলে। তিনি বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। নবী বক্সের তিন মেয়েসন্তান রয়েছে।
আরও পড়ুন: ভটভটির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে কলেজছাত্র নিহত
স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দিনে নবী বক্স বিভিন্ন জায়গায় কাজ করতেন এবং রাতে ডোমার রেলস্টেশনে ঘুমাতেন। ভোরে ঢাকা থেকে নিউ জলপাইগুড়িগামী মিতালী এক্সপ্রেস চলে এলে নবী বুঝতে পারেননি কোন লাইন দিয়ে ট্রেনটি যাবে। এ সময় তিনি ২ নম্বর লাইনে দাঁড়ালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
]]>




