মিয়ানমার জান্তার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ
<![CDATA[
মিয়ানমারে জান্তা বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। জান্তার বিমানবাহিনী দেশের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ)। কাচিন নিউজ গ্রুপ এ খবর জানিয়েছে।
কেআইএ’র এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ অক্টোবর কাচিন রাজ্যের মোমাউকের লোন জা বুমে (পাহাড়) বিমান হামলার সময় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সরকারি বার্মা আর্মি (বিএ)। ওই পাহাড়ে কাচিন বিদ্রোহী যোদ্ধাদের পাশাপাশি কাচিন পিপল’স ডিফেন্স ফোর্সের (কেপিডিএফ) যোদ্ধারাও লুকিয়ে রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, অস্ত্রগুলো মাটিতে আঘাত করার পরপরই আমরা খুব ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ি, তখন ধোঁয়ার বিশাল মেঘ তৈরি হয়। আমরা কিছুই করতে পারিনি। কেপিডিএফের এক কর্মকর্তা বলেন, শ্বেগু টাউনশিপের মায়ো হ্লা গ্রামে সেনাবাহিনী রাসায়নিক অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।
আরও পড়ুন: মিয়ানমারে সু চির সহযোগীর ১৭৩ বছর কারাদণ্ড
সেপ্টেম্বর থেকে সামরিক জান্তা মোমাউক টাউনশিপে এবং কাচিন রাজ্য ও সাগাইং অঞ্চলের সীমান্তে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে প্রায়ই জেট ফাইটার ব্যবহার করছে।
]]>




